বার্ষিক মুনাফা ১২% বলতে কী বোঝ?
গণিত
হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
গত রবিবারের পর
৭। রহিমা বেগম ব্যাংক থেকে বার্ষিক ১২% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর ১৬৮০ টাকা দিলো।
(ক) বার্ষিক মুনাফা ১২% বলতে কী বোঝ? ১
(খ) আসল কত টাকা ছিল? ৪
(গ) এক বছর পর রহিমা বেগমকে মোট কত টাকা পরিশোধ করতে হবে? ৩
অথবা,
এক ব্যক্তি ৬% ক্ষতিতে একটি খাসি বিক্রয় করল। খাসিটির বিক্রয়মূল্য ৩১৯৬ টাকা।
(ক) ৬% ক্ষতিতে বিক্রয়মূল্য কত? ২
(খ) খাসিটির ক্রয়মূল্য নির্ণয় কর। ৩
(গ) খাসিটির ক্রয়মূল্য ২৮০০ টাকা এবং বিক্রয়মূল্য ৪ টাকা কম হলে কত লাভ বা ক্ষতি হয়? ৩
৮। নিচের যেকোনো দুটি প্রশ্নের উত্তর লেখ :(৩ + ৩) x ২ = ১২
(ক) একটি রম্বসের একটি কোণ ৬০০।
(১) রম্বসটি অঙ্কন কর।
(২) অঙ্কিত রম্বসের ৩টি বৈশিষ্ট্য লেখ।
(খ) আয়তাকার একটি কাগজ যার দৈর্ঘ্য ৪ সে.মি. এবং প্রস্থ ৩ সে.মি.।
(১) কাগজটির অনুরূপ একটি চিত্র আঁক।
(২) অঙ্কিত চিত্রটির বৈশিষ্ট্যসমূহ লেখ।
(গ) ৩ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত।
(১) বৃত্তটি অঙ্কন কর।
(২) অঙ্কিত বৃত্তের বৈশিষ্ট্য লেখ।
৯। একটি ড্রামে ৫৩ কেজি ৯ হে.গ্রা. ৮ ডে.গ্রা. ৭ গ্রাম আটা রাখা যায়। একটি গুদামে ৯৮৭৬০০০ গ্রাম আটা আছে।
(ক) ৪৯৩৬ কেজি ময়দাকে মেট্রিক টনে প্রকাশ কর। ২
(খ) ৯টি ড্রামে কী পরিমাণ আটা রাখা যায়? ৩
(গ) গুদামের আটার পরিমাণকে কেজিতে ও কুইন্টালে প্রকাশ কর। ৩
অথবা,
রেজা প্রতি মিনিটে ৪৫ মিটার করে হাঁটে এবং মিনা প্রতি সেকেন্ডে ৮০ সেন্টিমিটার করে হাঁটে।
(ক) মিনা ১ মিনিটে কতটুকু পথ হাঁটে? ২
(খ) কে দ্রুত হাঁটে? ৩
(গ) ৫ মিনিটে দুই জনের মোট অতিক্রান্ত পথকে কিলোমিটারে প্রকাশ কর। ৩
১০। জামাল সাহেব একজন চাকুরিজীবি। তিনি অফিস থেকে বাড়ি ফিরেন রাত ৮টা ৩০ মিনিটে। তিনি প্রতিদিন ৯ ঘণ্টা অফিসে কাজ করেন।
(ক) তিনি অফিসে কত মিনিট কাজ করেন? ২
(খ) আন্তর্জাতিক রীতিতে জামাল সাহেব কয়টায় বাসায় ফিরেন? ২
অথবা,
২০১৪ সালের জানুয়ারি মাসের ১ম শুক্রবার ছিল ৩ তারিখ।
(ক) ঐ মাসের ২য় শুক্রবার কত তারিখ ছিল? ২
(খ) উদ্দীপকে উল্লিখিত সালটি কী অধিবর্ষ? ২
১১। এক ব্যক্তির ৭০ বছর বয়স পর্যন্ত বিভিন্ন বয়সে ডাক্তারের পরামর্শ নেওয়ার উপাত্ত নিচের সারণিতে দেওয়া হলো :
(ক) ঐ ব্যক্তি ৭০ বছর বয়স পর্যন্ত মোট কত বার ডাক্তারের পরামর্শ নিয়েছেন? ২
(খ) কোন বয়সে সবচেয়ে বেশি ও কোন বয়সে সবচেয়ে কম বার ডাক্তারের পরামর্শ নিয়েছেন? ৩
(গ) প্রতিবার ডাক্তারের পরামর্শ ফি ৫০ টাকা হলে তিনি জীবনে কত
বয়স (বছর)
ডাক্তারের পরামর্শ নেওয়ার সংখ্যা
০ - ১০
১১ - ২০
২১ - ৩০
৩১ - ৪০
৪১ - ৫০
৫১ - ৬০
৬১ - ৭০
৩৫
২৫
১২
২৭
২৮
৬০
৭৫ টাকা ডাক্তারের পরামর্শ ফি বাবদ খরচ করেন? ৩
অথবা,
৫ম শ্রেণির শিক্ষার্থীদের গত ৩ মাসের বাড়ির কাজ জমা দেওয়ার
২৬
১৫
২৫
১৯
১৬
২৫
২১
২৭
২৪
৮
৩০
২৭
২৭
২৬
১৭
১০
২৩
২৬
২৬
সংখ্যা ছকে দেওয়া হলো :
(ক) ছকটিতে কোন সংখ্যাগুলো সবচেয়ে বেশি ও সবচেয়ে কম বার এসেছে? ২
(খ) কাজ জমা দেওয়ার প্রথম দশটি সংখ্যার গড় কত? ৩
(গ) কাজ জমা দেওয়ার শেষ দশটি সংখ্যার গড় কত? ৩
