নীলফামারী জেলায় প্রায় চার লাখ ভিজিএফ কার্ড বরাদ্দ

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ২১:১২
পবিত্র রমজান মাস উপলক্ষে হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য নীলফামারী জেলার ৬টি উপজেলা ও ৪টি পৌরসভায় সরকারের ত্রাণ মন্ত্রণালয় হতে ৩ লাখ ৮৯ হাজার ৪১৪ জনের জন্য ভিজিএফ কার্ড বরাদ্দ দেয়া হয়েছে। এতে কার্ডধারী প্রতিজন বিনামূল্যে ১০ কেজি করে চাল পাবেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোতালেব হোসেন জানান, বরাদ্দকৃত কার্ডের বিপরীতে ৩ হাজার ৮৯৪ দশমিক ১৪০ টন চাল বরাদ্দ পাওয়া গেছে। বরাদ্দকৃত ভিজিএফ কার্ডের মধ্যে জেলা সদরে ১৫টি ইউনিয়নে ৮৭ হাজার ২২৯টি, ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নে ৬৪ হাজার ৬২৪টি, ডোমার উপজেলার ১০ ইউনিয়নে ৫১ হাজার ৬৫২টি, জলঢাকা উপজেলার ১১টি ইউনিয়নে ৭৫ হাজার ২৩টি, কিশোরীগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে ৫৪ হাজার ৩৮৯টি, সৈয়দপুর উপজেলার ৫টি ইউনিয়নে ৪২ হাজার ৬৩৪টি, নীলফামারী পৌরসভায় ৪ হাজার ৬২১টি, সৈয়দপুর পৌরসভায় ৪ হাজার ৬২১টি, জলঢাকা পৌরসভায় ৩ হাজার ৮১টি ও ডোমার পৌরসভায় ১ হাজার ৫৪০টি। চাল বিতরণের সময় ওজনে যাতে কম দেয়া না হয় এবং প্রকৃত হতদরিদ্র পরিবার যাতে সরকারের দেয়া বিনামূল্যে ভিজিএফের এই চাল পায় এজন্য প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হয়েছে।