কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট : ২৯ মে ২০১৯, ১৯:২০

জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

 

উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নজরুল চেতনায় বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত শনিবার পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায়  উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাসিল্যান্ড ইয়াসির আরাফাত, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, এলজিইডির প্রকৌশলী গোলাম সারোয়ার, শিল্পকলা একাডেমির অধ্যক্ষ পরিতোষ চক্রবর্তী শিবু, প্রভাষক জহুরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুল জব্বার, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, সাংবাদিক মো. আব্দুল হাই, অমিত দেব, শিশুশিল্পী ত্রিপদী তালুকদার সিঁথি প্রমুখ। যদি আর বাঁশি না বাজে সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুলসঙ্গীত পরিবেশন করেন ইউএনও মাহফুজুল আলম মাসুম, শিল্পকলা একাডেমির শিশুশিল্পী শ্রাবন্তী দাস বৃষ্টি, ত্রিপদী তালুকদার সিঁথি, প্রত্যাশা দে, কাকলী দাস, শ্রাবন্তী বণিক, ঐশ্বরিয়া দাস, সুষ্মিতা দাস, লুপা দেব, পূরবী দাস ও স্বরমী রানী দাস।