মাইক্রোবাস ও অটোরিকশা সংঘর্ষে নিহত ২

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ২১:৪৫
ফেনীর দাগনভূঁইয়া উপজেলার বেকের বাজারে মাইক্রোবাস ও অটোরিকশা সংঘর্ষে জনতা ব্যাংক ফেনী প্রধান শাখার কর্মচারীসহ দুইজন নিহত হয়েছে। সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। দাগনভূঁ?ইয়া থানা অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন জানান, যাত্রীবাহী একটি মাইক্রোবাস ফেনী যাচ্ছিল। এ সময় মাইক্রোবাসটি দাগনভূঁইয়া-ফেনী আঞ্চলিক সড়কের বেকেরবাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ? অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে জনতা ব্যাংক ফেনী প্রধান শাখার কর্মচারী মোঃ রুহুল আমিন ও অটোরিকশা চালক মনির আহম্মদ গুরুতর আহত হন।