শ্রীলঙ্কার ৪১ আশ্রয় প্রার্থীকে দেশে ফেরত পাঠিয়েছে অস্ট্রেলিয়া

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ২১:৫৪
শ্রীলংকার ৪১ জন রাজনৈতিক আশ্রয় প্রার্থীকে দেশটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে অস্ট্রেলিয়া। গত রবিবার এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এদিকে মানবাধিকার গ্রুপগুলো বলছে, তারা ২০০ জনকে ফেরত পাঠিয়ে থাকতে পারে। এদের মধ্যে অনেকেই তামিল বলে জানা গেছে। তারা জানায়, ঘরে তারা নির্যাতনের শিকার। এই প্রথম অস্ট্রেলিয়ার সরকার নিশ্চিত করেছে যে, শ্রীলংকার এসব নাগরিক সমুদ্রপথে অস্ট্রেলিয়ার দিকে আসছিল। তাদেরকে সমুদ্রেই আটক করে দেশে ফেরত পাঠানো হয়েছে। ওদিকে সোমবার দেশটির প্রবাসী মন্ত্রী স্কট মরিসন ৪১ জনকে ফেরত পাঠানোর কথা স্বীকার করলেও বাকি ১৫০ জন সম্পর্কে দেশটির পক্ষ থেকে এখনো কোন কিছু জানানো হয়নি।