চীনের সঙ্গে আলোচনার দরজা সবসময়ই খোলা :জাপানি প্রধানমন্ত্রী

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ২১:৫৫
চীনের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে জাপানী প্রধানমন্ত্রী শিনজো আ্য্যবে বলেছেন, উভয়দেশ অলংঘনীয় সম্পর্কে জড়িত এবং আলোচনার জন্য তার দরোজা সবসময়ই খোলা। পূর্ব চীন সাগরের দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে উভয় দেশের মধ্যে উত্তেজনা চলছে। এরই মধ্যে জাপান গত সপ্তাহে তার সশস্ত্র বাহিনী ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করে যা দেশটির সামরিক নীতির বড়ো ধরনের পরিবর্তন। এছাড়া অষ্ট্রেলিয়া সফররত শিনজে অ্যাবে মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী টনি অ্যাবটের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছেন যা চীনকে আরো ক্ষুব্ধ করে তুলেছে। অষ্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাত্কারে অ্যাবে বলেন, বেইজিংয়ের সঙ্গে তিনি পারস্পরিক স্বার্থ সংশ্লি¬ষ্ট সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তিনি আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে গঠনমূলক ভূমিকা পালনে চীনের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আলোচনার জন্যে আমার দরোজা সবসময়ই খোলা। আমি আন্তরিকভাবে আশা করি চীনও একই ভূমিকা পালন করবে।