আজ সরদার ফজলুল করিম স্মরণে উদীচীর স্মরণসভা

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ২২:০৫
উদীচী’র উপদেষ্টামন্ডলীর সদস্য বিশিষ্ট দার্শনিক, প্রাবন্ধিক ও সাহিত্যিক প্রয়াত অধ্যাপক সরদার ফজলুল করিমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে উদীচী শিল্পীগোষ্ঠী আজ বুধবার বিকাল ৫টায় এক স্মরণসভার আয়োজন করেছে। উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে (১৪/২, তোপখানা রোড- জাতীয় প্রেসক্লাবের বিপরীতে) আয়োজিত এই স্মরণসভায় সভাপতিত্ব করবেন উদীচীর কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী। সভায় অধ্যাপক সরদার ফজলুল করিমের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করবেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ, সাংবাদিক দীপঙ্কর গৌতম, উদীচীর কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশ। - প্রেস বিজ্ঞপ্তি