পূর্বধলা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ২২:১২
নেত্রকোনা পূর্বধলা উপজেলা ৬নং পূর্বধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুজ্জামান আকন্দ পিন্টুর বিরুদ্ধে পরিষদের ৯ জন মেম্বার সোমবার অনাস্থা জ্ঞাপন করেছেন। সেই সাথে পূর্বধলা বাজারের দোকানে হামলা, ভাংচুর এবং লুটপাটের অভিযোগে চেয়ারম্যান পিন্টুকে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে সোমবার রাতে পূর্বধলায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ দ্রুত বিচার আইনের মামলায় রিপন, অভি এবং দোলনকে গ্রেফতার করেছে। পূর্বধলা বাজারের দোকানে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে ব্যবসায়ী আবুল কালাম পূর্বধলা থানায় চেয়ারম্যান রাশেদুজ্জামানকে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করলে পুলিশ তিনজনকে রাতে গ্রেফতার করে। চেয়ারম্যান তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বলে জানান।