উপজেলার জরমনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশ প্রহরী নিয়োগে সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। জানা গেছে, উক্ত বিদ্যালয়ের সভাপতি দপ্তরি-কাম-নৈশ প্রহরী নিয়োগের কথা বলে বিভিন্নজনের কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা হাতিয়ে নেয়। এ নিয়ে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও চাকরি প্রত্যাশী ৫ প্রার্থী উপজেলা শিক্ষা অফিসার বরাবর গত ২৯ ডিসেম্বর অভিযোগ দায়ের করলেও দীর্ঘ ৭ মাসেও কোন তদন্ত না হওয়ায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে উপজেলা শিক্ষা অফিসার আখতারুল ইসলাম জানান, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
