ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২০:৪১
বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশ ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবারের এ নির্বাচনে দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের একজন সাবেক সেনা জেনারেল প্রাবোয়ো সুবিয়ান্তো ও অপরজন রাজধানী জাকার্তার গভর্নর জোকো উইদোদো। নির্বাচন-পূর্ব জরিপে দু’জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আভাস পাওয়া গেছে। তবে গভর্নর জোকো কিছুটা এগিয়ে আছেন। এবার নিয়ে তৃতীয়বারের মতো ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে সরাসরি ভোট গ্রহণ করা হচ্ছে। এ নির্বাচনে ১৯ কোটি ভোটারের ভোট দেয়ার কথা রয়েছে। দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা সুসিলো বামবাঙ ইয়োধোয়োনো সাংবিধানিক বিধি-নিষেধের কারণে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে দাঁড়াতে পারবেন না বিধায় তাকে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। জোকো বা সুবিয়ান্তোর মধ্যে কেউ একজন হতে যাচ্ছেন ইন্দোনেশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট।