গার্মেন্টস শিল্পে বায়িং অ্যান্ড মার্চেন্ডাইজিং বিষয়ে প্রশিক্ষণ নিয়ে উচ্চ বেতনে সম্মানজনক চাকরি করার সুযোগ আমাদের দেশে অনেক আগে থেকেই রয়েছে। কিন্তু এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট ডিগ্রিধারী আমাদের দেশে না থাকায় দেশের অর্জিত বৈদেশিক মুদ্রার বেশিরভাগ অংশই বিদেশে চলে যাচ্ছে। ফলে পোশাক শিল্পে ক্যারিয়ার গড়তে চালু হয়েছে মার্চেন্ডাইজিংয়ের মতো বিষয় নিয়ে উচ্চতর ডিগ্রি।
প্রতিযোগিতামূলক অর্থনৈতিক বিশ্বের বাজারে এখন সাধারণ শিক্ষা নিয়ে চাকরি পাওয়া অনেকটাই কঠিন হয়ে পড়েছে। চাকরির বাজারে এখন একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রয়োজন হয়ে পড়ছে বাস্তবভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ। এসব প্রশিক্ষণকে বলা হয়ে থাকে ‘প্রফেশনাল ট্রেনিং’। ক্যারিয়ার গঠনে এমন একটি ফলপ্রসূ প্রশিক্ষণ কোর্স গার্মেন্টস বায়িং অ্যান্ড মার্চেন্ডাইজিং। সেলাইয়ের কাটিং ও মেকিং ইত্যাদির মান অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো থাকায় সারাবিশ্বে আমাদের দেশের সুখ্যাতি রয়েছে। ফলে বেড়ে চলেছে গার্মেন্টস, বায়িং হাউজ, ফ্যাশন হাউজ এবং পোশাকশিল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সংখ্যা। এসব প্রতিষ্ঠানে গার্মেন্টস, বায়িং এবং মার্চেন্ডাইজিং বিষয়ে প্রশিক্ষিত লোকের চাহিদাও বাড়ছে। শুধু দেশে নয়, বর্তমান বিশ্ববাজারে পোশাক শিল্পের বিপুল চাহিদার কারণে অন্যসব পেশার চেয়ে এ পেশায় চাকরি পাওয়া খানিকটা সহজ। একেকটি পোশাক শিল্প এবং বায়িং হাউজে প্রচুর পরিমাণে দক্ষ লোক নিয়োগ করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে এ পেশাদারদের উচ্চবেতনসম্পন্ন কর্মসংস্থান সুবিধা রয়েছে।
এখনকার পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেখলে সহজেই বুঝা যায় যে চাকরির বাজারে অভিজ্ঞ জনবলের চাহিদাই বেশি। আর যেহেতু পেশাকশিল্পের সাথে সংশ্লিষ্ট পেশা সম্পূর্ণ টেকনিক্যাল ওয়ার্ক বা বাস্তব কাজনির্ভর, তাই এই খাতে উপযুক্ত বাস্তব প্রশিক্ষণ না থাকলে চাকরি পাওয়া কঠিন। যারা এসব প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে, তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে।
গার্মেন্টস, বায়িং হাউজ, মার্চেন্ডাইজিং পেশা সংশ্লিষ্ট সবকিছুই শেখানো হয়েছে এর বিভিন্ন কোর্সে। কোর্সের উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে—এক্সপোর্ট, ইমপোর্ট, বায়িং পলিসি, ইন্ডেটিং, ব্যাংক, কাস্টমস, ডিইডিও, ইপিবি, বিজিএমআই, শিপিং, এলসি, ডক্যুমেন্টশন, করেস্পন্ডেন্স, জিএসপি, কোটা, টোটাল গার্মেন্টস প্রোডাকশন (ওভেন, নিট, সুয়েটার), কোয়ালিটি কন্ট্রোলিং, ফ্রেবিক্স, অ্যাকসেসরিজ, টেক্সটাইল, ল্যাব টেস্ট, কস্টিং, প্রোডাকশন প্ল্যানিং, ইমেইল মার্কেটিং, কর্পোরেট করেস্পন্ডিংস প্রভৃতি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আমাদের দেশে পোশাকশিল্পে ক্যারিয়ার গড়তে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি) ফ্যাশন এবং মার্চেন্ডাইজিংয়ে উচ্চতর ডিগ্রি প্রদানের জন্য অনার্স, এমবিএসহ বিভিন্ন মেয়াদি সাটির্িফকেট ও ডিপ্লোমা কোর্স চালু করেছেন। এসব কোর্সে বিশেষ সুবিধা রয়েছে দরিদ্র, মেধাবী, মুক্তিযোদ্ধা, খেলোয়াড়, ও প্রতিবন্ধী কোটায় স্কলারশিপের সুযোগ রয়েছে।
যোগাযোগ :০১৭৩১২২০০৯৯।
