অনুষ্ঠিত হয়ে গেল 'মেটাল' এর উদ্যোগে দিনাজপুর জেলার বীরগঞ্জের বটতলী এলাকায় বিনামূল্যে ধান কর্তন কর্মসূচি। মঙ্গলবার (২৮ মে) ধান কর্তন কর্মসূচি পালন করা হয়। এই কার্যক্রমের সামগ্রীক ব্যয়ভার বহন করে মেটাল।
সম্প্রতি ধানের বাম্পার ফলনের পাশাপাশি কৃষকদের ধান কাটা শ্রমিকদের দুস্প্রাপ্যতা এবং অধিক মজুরীর কারণে কৃষকদের দুর্গতি ও দুর্দশা লাঘবে কৃষকদের পাশে থাকতে এমন কর্মসূচি পালন করে মেটাল। এ সময় প্রতিষ্ঠানটি জানায়, 'সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই আমাদের আই কর্মসূচি। কৃষকদের পাশে সর্বদা থাকতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।'


উল্লেখ্য, মেটালে’র কম্বাইন হাভেস্টার, ধান কাটা, মাড়াই, ঝাড়াই এবং বস্তাবন্দীর কাজে বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করে যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এছাড়াও স্থানীয় সরকারী কৃষি কর্মকর্তা, ব্যবসায়ী, কৃষক এবং স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ এবং মেটালে’র উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/জেডএইচডি
