পেনশনভোগীদের দুর্ভোগ লাঘবে ব্যতিক্রমধর্মী পদক্ষেপ

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২২:১০
নেত্রকোনায় পেনশনভোগীদের দুর্ভোগ লাঘবে জেলা হিসাব রক্ষণ বিভাগ কিছু ব্যতিক্রমধর্মী ব্যবস্থা গ্রহণ করায় এখন পেনশন নিতে আসা বয়োবৃদ্ধ পুরুষ ও মহিলাদের দুর্ভোগ পোহাতে হয় না। তাদের বারান্দা জুড়ে পাকা স্থাপনা নির্মাণ করে যেমন বসার ব্যবস্থা করা হয়েছে, তেমনি তাদের জন্য বৈদ্যুতিক পাখারও ব্যবস্থা করা হয়েছে। জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা (ডিএও) মোঃ মতিয়র রহমান জানান, সরকারি কর্মচারীদের একদিন পেনশনে যেতে হবে, তাই তারা যাতে পেনশন নিতে এসে কষ্ট ভোগ না করেন সেজন্য তাদের বসার স্থান ও বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করা হয়েছে।