ঈশপের গল্প

মাটির কলসি, পিতলের কলসি

আপডেট : ২৯ মে ২০১৯, ২০:০৮

নদীতে ভাসতে ভাসতে চলেছে দুই কলসি। এক কলসি মাটির, এক কলসি পিতলের। স্রোতের টানে ভেসে যেতে যেতে মাটির কলসি পিতলের কলসিকে বলে, ‘প্রার্থনা করি রে ভাই, দূরে দূরে থাক, আমার দিকে আসিস না তুই। আলতো করেও যদি একবার ছুঁয়ে ফেলিস আমায়, টুকরো টুকরো হয়ে যাব আমি; আর আমার কথা যদি বলিস, তোর ধারে কাছে যাওয়ার কোনো ইচ্ছা নেই আমার।’

উপদেশ : ঠিক ঠিক বন্ধুত্ব হয় শুধু সমানে সমানে।