৬ নভেম্বর থেকে যবিপ্রবি’র ভর্তি পরীক্ষা শুরু

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২২:২০
আগামী ৬ ও ৭ নভেম্বর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে বিএসসি (সম্মান ও ইঞ্জিনিয়ারিং) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনলাইনে ভর্তি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম চলবে ১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। যবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুস সাত্তারের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা সংক্রান্ত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে প্রথমে ৩১ অক্টোবর ও ১ নভেম্বর ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছিল। পরে অনিবার্য কারণবশত এ তারিখ পরিবর্তন করে ৬ ও ৭ নভেম্বর নির্ধারণ করা হয়। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।