ভারতের বিরুদ্ধে সমুদ্রসীমা মামলায় জয়ী হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২২:২০
ভারতের সাথে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি মামলায় বিজয়ী হওয়ায় সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সমুদ্রসীমায় ন্যায্যতা প্রতিষ্ঠিত হওয়ায় এবং এ ব্যাপারে উদ্যোগ নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। এদিকে অভিনন্দন জানিয়েছে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। এছাড়া আনন্দ মিছিল করেছে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ। মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ের সমানে এসে শেষ হয়।