হাতির বাচ্চা আমরা সবাই চিনি। হাতি যেহেতু তাই বলে তো বেশি খাবেই। কিন্তু তাই বলে ৮০ লিটার পানি! অদ্ভুত কিন্তু...
সত্যি যে হাতির বাচ্চা দিনে প্রায় ৮০ লিটার
পর্যন্ত দুধ খেতে পারে।
আমরা সবাই জানি যে মৌমাছি মধু তৈরি করে। কিন্তু জানেন কি প্রায় ২০০০০ হাজার প্রজাতির মৌমাছির মাঝে মাত্র ৪ প্রজাতির মৌমাছি মধু তৈরি করতে পারে। বাকিরা পারে না।
অদ্ভুত হলেও সত্যি যে পানি ছাড়া একটি ইঁদুর একটি উট থেকে বেশি সময় বাঁচতে পারে!
আমরা সারাদিন নানা পিঁপড়া দেখে থাকি। কিন্তু আমরা এটি কি জানি যে পিঁপড়া কখনো ঘুমায় না!
ঘুঘু পাখি এবং পিপড়ার কাহিনী আমরা সবাই জানি। কিন্তু এটা কি জানেন যে পিঁপড়া পানির নিচে ২ দিন ধরেও বেঁচে থাকতে পারে।
বিড়াল আমাদের অতি পরিচিত একটি প্রাণী। অন্ধকারে আমরা তেমন কিছু না দেখলেও একটা বিড়াল অন্ধকারে মানুষ থেকে প্রায় ৬ গুণ ভালো দেখতে পারে। টাপেটাম লুসিডামের জন্য এটি পারে বিড়াল। এটি একটি বাড়তি লেয়ার যা আলো ধারণ করে রাখতে পারে।
বিড়ালের কান দেখতে ভালোই সুন্দর। জানেন কি, একটি বিড়ালের প্রতিটি কানে ৩২টি করে পেশি থাকে।
