পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া নতুন এবোলা ভাইরাসজনিত রোগে মৃতের সংখ্যা বেড়েছে। গত তিন জুলাইয়ের পর থেকে আরো ২৫ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এ পর্যন্ত ৫১৮ জনে পৌঁছেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, নতুন করে ৫০ জন ভাইরাসে আক্রান্ত হয়েছে। লাইবেরিয়া, সিয়েরালিওন ও গিনিতে ভাইরাস আক্রান্তের হার সবচেয়ে বেশি। বুধবার এক বিবৃতিতে ডব্লিউএইচও জানায়, গত ফেব্রুয়ারিতে রোগটির প্রদুর্ভাব ঘটার পর সিয়েরা লিওন, লাইবেরিয়া এবং গিনিতে এ পর্যন্ত ৮৪৪ জন আক্রান্ত হয়েছে।
