রাবি-র হল জামে মসজিদে মুয়াযিযনের পদ সৃষ্টি করা হোক

আপডেট : ১০ জুলাই ২০১৪, ২১:৩৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে জামে মসজিদ নির্মাণ করা হয়েছে। কিন্তু এখানে মুয়াযিযনের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। অস্থায়ীভাবে নিয়োগ দেয়া মুয়াযিযন মসজিদে যে শ্রম ও সময় দেন তার উপযুক্ত সম্মানী তিনি পান না। হলের আবাসিক ছাত্ররা মুয়াযিযনকে বিভিন্নভাবে অর্থনৈতিক সাহায্য-সহযোগিতা করে থাকেন। তাই বিষয়টি কর্তৃপক্ষকে আমলে নেয়ার জন্য বিনীত অনুরোধ করছি। পাঞ্জেরী, শহীদ হবিবুর রহমান হল, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী