যাত্রাবাড়ী-পোস্তগোলা মহাসড়কের ওপর দিয়ে প্রতিদিন নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জসহ ঢাকার হাজার হাজার গাড়ি চলাচল করে। কিন্তু অতীব দুঃখের বিষয় যে, ঐ মহাসড়কের ওপর জুরাইন রেলগেট সংলগ্ন ঢাকা সিটি করপোরেশনের বিশাল বিনের কারণে ঐ রাস্তায় গাড়ি ও পথচারী চলাচল ব্যহত হচ্ছে। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে ডাস্টবিন রাস্তার পাশে খালি জায়গায় স্থানান্তর করবেন।
নজরুল ইসলাম খান,
খান ভিলা, ৫৪ নতুন জুরাইন, ঢাকা
