মহাখালী বাস টার্মিনাল সরানো হোক

আপডেট : ১০ জুলাই ২০১৪, ২১:৩৩
রাজধানীর ব্যস্ততম এলাকা মহাখালীর বাস টার্মিনালটি যানজট ও জনদুর্ভোগের কারণে এটা অন্যত্র সরানো হোক। প্রায় সময়ই টার্মিনালের ভেতরে নয়, রাস্তার ওপর শত শত বাস এলোপাথারি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ ক্ষেত্রে পুলিশের অবহেলা সত্যিই দুঃখজনক। নগরীর ব্যস্ততম রাস্তার ওপর অবস্থিত মহাখালীর বাসস্ট্যান্ডটি একেবারে বেমানান। মাহবুব উদ্দিন চৌধুরী, ১৩১ পশ্চিম ধানমন্ডি, ঢাকা ১২০৯