নয় বছরের শিশু মোঃ ইয়াছির আরাফাত (স্বাধীন) ব্ল্যাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ডাঃ ইয়াকুব জামানের অধীনে চিকিত্সাধীন। স্বাধীনের বাবা চিকিত্সা খরচ বহন করে নিঃস্ব হয়ে পড়েছেন। তাই প্রিয় সন্তানকে বাঁচাতে দেশের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছেন স্বাধীনের বাবা। সাহায্য পাঠাবার ঠিকানাঃ মোবাইল (বিকাশ নাম্বার): ০১৭২৬৩১২০৯৮।
নাইমুর রহমান খান
চুন ছিটকে পড়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের তৃতীয় শ্রেণীর ছাত্র নাইমুর রহমান খানের (৮) দুটো চোখই নষ্ট হওয়ার পথে। চিকিত্সকরা বলেছেন, অল্প দিনের মধ্যেই তাকে বিদেশে নিয়ে অস্ত্রোপচার না করা হলে চিরদিনের জন্য অন্ধ হয়ে যাবে নাইমুর। এ চিকিত্সায় খরচ হবে প্রায় তিন লাখ টাকা। কিন্তু এত টাকা যোগাড়ের সামর্থ্য নেই নাইমুরের দিনমজুর বাবার। তিনি ছেলের চিকিত্সায় সমাজের সব মানুষের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানাঃ সহিদুল ইসলাম খান, সঞ্চয়ী হিসাব নম্বর-৭২০৮৮ পূবালী ব্যাংক লিমিটেড, মাধবপাশা শাখা, বাবুগঞ্জ, বরিশাল। মোবাইল: ০১৭৩৭৯২৯৭০০।
