ঢাকা মহানগর দোকান মালিক সমিতির উদ্যোগে গত বুধবার রাজধানীর এক হোটেলে দোয়া, ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহসানের সভাপতিত্বে ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ দোকান মালিক সমিতির চেয়ারম্যান এস এ কাদের কিরণ, মহাসচিব শাহআলম খন্দকার, ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি ও সভার সভাপতি তৌফিক এহসান, এম এম আক্তারুজ্জামান মঞ্জু, এম এ মান্নান, ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি হান্নান আজাদ, সহ-সভাপতি আবুল কাশেম পাটোয়ারী, আবু সাইয়েদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সাইদ সুফি প্রমুখ। ইফতার মাহফিল পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন (কামাল)।
