রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ১০ জুলাই ২০১৪, ২২:৩৬
গাজী জহুরুল ইসলাম সিরাজগগঞ্জের এনায়েতপুরে বেলকুচির চরচালা গ্রামের মুক্তিযোদ্ধা ও ব্যাংকার গাজী জহুরুল ইসলাম (৬৫) বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় গত বুধবার জেলার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় শেননগর কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে মত্স্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস গভীর শোক প্রকাশ করেছেন। শহিদুল ইসলাম সাতক্ষীরায় শ্যামনগরে মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম (৫৮) শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত থাকা অবস্থায় গতকাল নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।