প্রথমে আমি যেকোনো বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করতে চাই। আর উচ্চশিক্ষা অর্জনের ক্যাম্পাস হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ই আমার প্রথম পছন্দ। যেকোনো স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে প্রথমেই নিজেকে যোগ্য হিসাবে তৈরি করতে হবে। আর যোগ্য হিসাবে তৈরি করার একমাত্র মাধ্যম হচ্ছে উচ্চশিক্ষা। আমার স্বপ্ন হলো উচ্চশিক্ষা অর্জন করে নিজের ক্যারিয়ার গড়ার পাশাপাশি সমাজের অবহেলিত পথশিশুদের নিয়ে কাজ করা। আমি মনে করি পথশিশুরা সঠিক পরিচর্যায় বড় হলে প্রতিটি শিশু সমাজের বোঝা না হয়ে জনসম্পদে পরিণত হবে। আমরা বাস্তবে দেখতে পাই এই পথ শিশুরা সঠিক চলার পথ না পেয়ে বড় হয়ে তারা নানা ধরনের অপকর্মে লিপ্ত হয়ে যায়। প্রত্যেক নাগরিকের দায়িত্ব তাদের মূলস্রোতে নিয়ে আসা। তাহলে সমাজের অপকর্মের সংখ্যা হ্রাস পাবে।
তমালিকা দেব তিথি
শিক্ষার্থী, হলিক্রস কলেজ
