আমার স্বপ্ন হলো বুয়েট থেকে ইইই-তে পড়াশোনা করে ভবিষ্যতে আমি ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার হবো। আমি আমার কর্ম ক্ষেত্রে সেবামূলক মনোভাব নিয়ে কাজ করব, নিজেকে মানুষের সেবায় ব্রত করব। সর্বোপরি একজন প্রকৃত মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে ত্যাগ ও সেবার মনোভাব নিয়ে কাজ করে তাহলে সমাজে কলহ হিংসা বিদ্বেষ বিবাদ থাকবে না। আমাদের সফল ও সার্থক ব্যক্তিদের জীবনচরিত পর্যালোচনা করা উচিত। তাহলে আমরাও তাদের মতো ভালো কাজ করতে পারব, কাজে সফলতা পাবো। অনেকেই উচ্চপদে চাকরি পেয়ে নিজেকে আত্মীয় স্বজন থেকে আলাদা করে ফেলে এতে আত্মিক সম্পর্ক নষ্ট হওয়ার সাথে সাথে সমাজে মানুষের মাঝে দূরুত্ব ও বৈষম্যের সৃষ্টি হয়। এরকম আচরণকে আমাদের ঘৃণা করা উচিত।
আকিদুল ইসলাম আকিব
শিক্ষার্থী, নটরডেম কলেজ, ঢাকা
