চীনে স্কুলবাস পুকুরে, ১১ জন নিহত

আপডেট : ১১ জুলাই ২০১৪, ২০:৪৯
চীনে একটি স্কুলবাস পুকুরে পড়ে গেলে আরোহী ১১ জনের সবাই মারা যান। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে মিনিবাসটি একটি কিন্ডারগার্টেন থেকে শিশুদের বাড়ি পৌঁছে দিচ্ছিল। দেশটির হুনান প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে বিবিসি জানিয়েছে। মিনিবাসটিতে ড্রাইভারসহ ৮ শিশু ও ২ জন শিক্ষক ছিলেন। সিনহুয়া জানিয়েছে, এই মিনিবাসটির ধারণক্ষমতা মাত্র ৭ জন আরোহী। প্রাদেশিক রাজধানী চাংসার কাছাকাছি পার্বত্য এলাকায় বৃহস্পতিবার বিকালে এই দুর্ঘটনা ঘটে। বাসটি একটি সরু রাস্তা দিয়ে যাচ্ছিল এবং যে পুকুরটিতে এটি পড়ে যায় সেখানে রাস্তার পাশে কোনো প্রতিরোধক ছিল না। নিহতদের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, এই এলাকার স্কুলবাসগুলো প্রায় সময়ই ধারণক্ষমতার বেশি যাত্রী নিয়ে চলাচল করে।