বিজেপি নেতা গিরিরাজের টাকার উত্স খুঁজছে আয়কর বিভাগ

আপডেট : ১১ জুলাই ২০১৪, ২০:৫০
বিহারের বিজেপি সাংসদ গিরিরাজ সিংহের বাড়ি থেকে চুরি যাওয়া নগদ প্রায় সোয়া কোটি টাকার উত্স খুঁজতে মাঠে নেমেছে আয়কর বিভাগ। সমপ্রতি তার পাটনার বাড়ি থেকে চুরি যায় নগদ ১ কোটি ১৪ লক্ষ টাকা, ৬শ’ মার্কিন ডলার, সোনা ও রুপোর গয়না এবং সাতটি দামি বিদেশি ঘড়ি। এরপর থেকেই সোচ্চার হয় আয়কর বিভাগ। -আনন্দবাজার পত্রিকা। চুরির বিষয়ে অভিযোগ জানাতেই বিপাকে পড়ে তার বাড়ির লোকজন। পুলিশ অবশ্য ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই চোরদের ধরে ফেলে। কিন্তু এতে করে অসুবিধায় পড়ে যান রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা নওয়াদার বিজেপি সাংসদ গিরিরাজ সিংহ। দুর্নীতির গন্ধ পেয়েই সরব হয়ে উঠে জেডিইউ-আরজেডি। এ কারণে বিধানসভায় জেডিইউ এবং আরজেডির বিধায়কেরা বিক্ষোভও করেন। তাদের দাবি, গিরিরাজকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।