বকশীগঞ্জের ঝিগাতদলা গ্রামে গতকাল শুক্রবার সকালে নুরেদা বেগম (৩৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনার পর থেকেই নুরেদার স্বামী, শাশুড়ী, সতীনসহ শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।
তিলেবপুর গ্রামের ভিক্ষু মিয়ার কন্যা নুরেদা বেগমের সাথে বকশীগঞ্জ উপ-জেলার ঝিগাতলা গ্রামের ইয়াকুব আলীর ১৭ বছর পূর্বে বিয়ে হয়।
বিয়ের পর থেকেই একই বাড়ির আব্দুর রশিদ নুরেদাকে উত্পাত করতে থাকে। দেড় বছর পূর্বে আব্দুর রশিদ জোরপূর্বক অপহরণ করে নিয়ে নুরেদাকে বিয়ে করে। নুরেদার বর্তমান স্বামী আব্দুর রশিদ ও পূর্বের স্বামী ইয়াকুব আলীর একই বাড়ি হওয়ার কারণে প্রায়ই নুরেদার ওপর অমানবিক নির্যাতন করতো। গত দেড় বছরে এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হয়েছে। সর্ব শেষ সালিশ হওয়ার কথা ছিলো আজ শনিবার। সালি-শের পূর্বেই সে আত্মহত্যা করে। এ ব্যাপারে ওসি মোস্তাছিনুর রহমান জানান, লাশ উদ্ধার হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
