তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে সৈয়দ ইশতিয়াক আহমেদ স্মৃতি পরিষদের পক্ষ থেকে সকালে মরহুমের বনানী কবরস্থানে পুষ্পস্তবক অপর্ণ, ফাতেহা পাঠ এবং বিকালে এতিমখানায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি অ্যাটর্নি জেনারেলের দায়িত্বসহ ১৯৯৬ এবং ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। —প্রেস বিজ্ঞপ্তি
