চাঁদপুরে ২ মাসের অজ্ঞাত পরিচয় শিশু উদ্ধার

আপডেট : ১২ জুলাই ২০১৪, ২১:১৫
চাঁদপুর শহরের প্রধান ডাকঘর সংলগ্ন একটি আমগাছের নীচ থেকে গতকাল শনিবার দুপুরে পরিত্যক্ত অবস্থায় ২মাস বয়সী একটি অজ্ঞাত পরিচয় কন্যা শিশু উদ্ধার হয়েছে। শহরের জেটিসি কলোনীর মুরাদের স্ত্রী নাছিমা বেগম ও স্থানীয় লোকজন চাঁদপুর মডেল থানায় নিয়ে আসে। শিশু পাওয়ার সংবাদ শহরে ছড়িয়ে পড়লে শিশুটিকে নিতে বহু নারী-পুরুষ ছুটে আসে। এর মধ্যে কুড়িয়ে আনা নাছিমা বেগমও শিশুটিকে লালন পালনের দায়িত্ব নিতে চায়। চাঁদপুর মডেল থানার এ. এস. আই আজাদ জানান, শিশুটিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রকৃত অভিভাবক না পাওয়া পর্যন্ত শিশুটির দায়িত্ব নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত দিবেন ওসি। অপরদিকে শহরের কয়েকজন ধনাঢ্য ব্যক্তি শিশুটিকে নিতে থানায় লিখিত আবেদন করছেন।