পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা
গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ১ হাজার কেজি ওজনের হাঙ্গর মাছ। গতকাল শনিবার পাথরঘাটা বিএফডিসি মত্স্য অবতরণ কেন্দ্রে ওই হাঙ্গরটি নিয়ে আসা হলে হাঙ্গরটি দেখতে উত্সুক মানুষের ভিড় দেখা যায় ।
গত ৫ দিন আগে এফবি তরিকুল্লা-১ ট্রলারে গভীর বঙ্গোপসাগরে তার ট্রলারের জাল কামড়িয়ে ধরলে জালেই আটকা পড়ে ওই হাঙ্গরটি। পাথরঘাটা মত্স্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হলে ১ হাজার কেজি ওজনের হাঙ্গরটি ক্রেতারা ৬০ হাজার টাকায় কিনতে চাইলেও ট্রলার মালিক বিক্রি করেনি।
