হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭০ লাখ টাকা মূল্যের ১ কেজি ৪শ’ গ্রাম ওজনের সোনাসহ এক জনকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আটক ব্যক্তির নাম ইলমান হোসেন।তার গ্রামের বাড়ি কুমিল্লায়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল খান জানান, শুক্রবার রাত সোয়া ১২টায় ইলমান হোসেন মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। ফ্লাইট থেকে নেমে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় গতিবিধি সন্দেহজনক হওয়ায় শুল্ক গোয়েন্দা তার দেহ ও ব্যাগ তল্লাশি করে ৯টি সোনার বার উদ্ধার করেন। এ ব্যাপারে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
