রাজধানীতে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার অপরাধ বিষয়ক সাংবাদিকদের সাথে পুলিশের ইফতার মাহফিল গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। রমনায় পুলিশ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার, ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ, অতিরিক্ত কমিশনার আব্দুল জলিল, মিলি বিশ্বাস, শেখ মারুফ হাসান, ইব্রাহিম ফাতেমীসহ ডিএমপি’র পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে অপরাধ বিভাগের সিনিয়র সাংবাদিকসহ প্রায় আড়াইশ সাংবাদিক অংশ নেন।
