তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও যুদ্ধাপরাধীদের নিয়ে ক্রমাগত নাটক করে চলেছেন। তার এই নাটক দেখে এটুকুই বলবো যে, জামায়াত হেফাজতের ওড়না পরে গণতন্ত্রের কথা শোভা পায় না। জেলায় মিরপুর উপজেলার আমলা সরকারি কলেজে ডিজিটাল শ্রেণীকক্ষ উদ্বোধনের পর গতকাল শনিবার সকালে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়া জামায়াত-হেফাজত ও তেঁতুল হুজুরদের সাথে নিয়ে গণতন্ত্র নির্মাণের যে নাটক করছেন তা থেকে সরে আসলে দেশ ও গণতন্ত্রের জন্য মঙ্গল হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার বিরোধী দল দমন করছে বলে যে অভিযোগ করা হচ্ছে তা কাল্পনিক। আমরা বিরোধী দলকে দমন করছি না। তবে সরকার নাশকতা, অন্তর্ঘাত এবং জঙ্গীবাদী তত্পরতা কঠোর হস্তে দমন করতে বদ্ধপরিকর।
জেলা জাসদ সভাপতি গোলাম মহাসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও আমলা সরকারি কলেজের অধ্যক্ষসহ অন্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
