আয়োজন মনোলগ

আপডেট : ১৩ জুলাই ২০১৪, ১৯:৪০
মনে সৃজনশীলতাই সময়ের সাক্ষী হয়ে উঠে। এমনই প্রমাণ রাখলেন শিল্পী সাদী তিইফ। কবিতা আর চিত্রকর্মের দারুণ মিশেল এমনই এক প্রদর্শনীর খবর রইল এবার। গ্যালারি জলরঙে শুরু হলো তরুণ প্রতিশ্রুতিশীল শিল্পী সাদী তাইফের ব্যতিক্রমী প্রদর্শনী ‘মনোলগ’। ‘পাখিশাস্ত্র’ শিরোনামে প্রায় ৩ হাজার কবিতা লেখা শিল্পী সাদী তাইফের এ প্রদর্শনীতে তার কাব্যিক সব চিত্রকর্মের সাথে স্থান পেয়েছে তার তিরিশটির মতো কবিতাও। মূলত আপাদমস্তক কবি, পেশায় যশোর আর্ট কলেজের চারুশিক্ষক, চিত্রকলা আর কবিতা নামের দুই ফুল তার একক অস্তিত্বে বিলীন। শিল্পী সাদী তাইফের প্রথম একক চিত্রপ্রদর্শনীতে তাই আঁকা চিত্রকর্মের পাশাপাশি থাকছে কবিতাও। শিল্পী সাদী তাইফের অভিষ্ঠ কবিতার মতো ছবি। এই তরুণ শিল্পী কবিতা লিখতে লিখতে আঁকেন ছবিতা, ছবি আঁকতে আঁকতে লিখেন কবিতা। চারুকলার বড় দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসে এখন মনে করছেন, হ্যাঁ, ছবি হয়তো হচ্ছে কবিতার মতো, তাই এ প্রদর্শনী। কবি ও শিল্পী সাদী তাইফের এই প্রদর্শনী চলবে ২৫ জুলাই পর্যন্ত গ্যালারি জলরঙে। যে কেউ ঘুরে আসতে পারেন তরুণ এ শিল্পীর কাব্যিক জগত্ থেকে।