উল্লাপাড়ার মন্দিরে সোনা রুপার গহনা ও কষ্টি পাথরের মূর্তি চুরি

আপডেট : ১৩ জুলাই ২০১৪, ২১:০৫
শনিবার গভীর রাতে উল্লাপাড়া পৌরশহরের প্রাচীন বলরাম জিউ মন্দিরে প্রতিষ্ঠিত শ্রী কৃষ্ণ ও শ্রী বলরাম মূর্তির দেহ থেকে সোনা ও রুপার প্রায় ৯ ভরি গহনা ও মন্দিরে রক্ষিত কষ্টি পাথরের মঙ্গল চন্ডি মূর্তি চুরি হয়ে গেছে। চুরি যাওয়া সামগ্রীর মূল্য প্রায় ৭ লাখ টাকা। মন্দিরের সেবাইত পলাশ চক্রবর্তী অভিযোগ করেন, চোরেরা মূল মন্দিরের গ্রিলের তালা ভেঙ্গে ঢুকে উল্লিখিত সামগ্রী নিয়ে নিরাপদে চলে যায়। ঘটনার সময় মন্দিরে কেউ ছিল না। বেশ কিছুদিন ধরে রাতের বেলা মন্দির পাহারার কোন ব্যবস্থা নেই। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি মামলা হয়েছে।