সিলেট নগরীতে এবার সন্ত্রাসী ও চাঁদাবাজ ঠেকাতে দোকানে দোকানে, মার্কেটে মার্কেটে লাঠি রাখার পরামর্শ দেয়া হয়েছে। ঈদকে সামনে রেখে নগরীতে যাতে চাঁদাবাজি না হয় এজন্য এলাকাবাসী এই উদ্যোগ নেন।
গত শনিবার দিবাগত রাত ১১টার দিকে সিলেট সিটি করপোরেশনের আওতাভুক্ত ১২ ও ১৩ নং ওয়ার্ডের এক যৌথ মতবিনিময় সভায় বক্তারা চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জোরালো এই উদ্যোগ গ্রহণ করেন। যৌথ মতবিনিময় সভা নগরীর কাজির বাজার ব্রিজের নিকট অনুষ্ঠিত হয়। সভায় দৈনিক কাজির বাজার পত্রিকার নির্বাহী সম্পাদক সুজাত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
