গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার (বি আর্ক) প্রোগ্রামে ভর্তি পরীক্ষা ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে। আগামী ১৭ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত টেলিটক প্রি-পেইড মোবাইল এবং অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।
অনলাইন ভর্তি বিষয়ক তথ্যাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.duet.ac.bd/admission অথবা টেলিটকের ওয়েবসাইট www.duet.teletalk.com.bd এ পাওয়া যাবে। ভর্তি পরীক্ষার ফি বাবদ টেলিটকের মাধ্যমে ৯৫০ টাকা প্রদান করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মোঃ খালেদ খলিলের সভাপতিত্বে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। এ বছর ভর্তি পরীক্ষার মাধ্যমে সাতটি বিভাগে মোট ৫৬০ (কোটা সহ) জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
