মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর সদর হাসপাতালে কনসালটেন্টসহ চিকিত্সকের ১০টি পদ দীর্ঘদিন যাবত্ শূন্য রয়েছে। পদগুলো শূন্য থাকায় সাধারণ চিকিত্সা কার্যক্রম ব্যাহত হচ্ছে। জেলা সদরের একমাত্র হাসপাতালটিতে সিনিয়র কনসালটেন্ট মেডিসিন, সার্জারী ও কার্ডিওলজির ৩টি পদ দির্ঘদিন যাবত্ শূন্য রয়েছে। জুনিয়র কনসালটেন্ট শিশু, সার্জারী, গাইনী, চক্ষু, রেডিওলজি ও এনেস্থেশিয়া ৬টি পদ এবং মেডিকেল অফিসার (হোমিওপ্যাথি) একটি পদ শূন্য রয়েছে।
