গেল আসরে সামান্যের জন্য মিস করলেও নিউজিল্যান্ড প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জিততে এবার সব কিছু করবে বলে জানিয়েছেন দলটির ওপেনিং ব্যাটসম্যান মার্টিন গাপটিল। অনুশীলন ম্যাচে গত শনিবার ৬ উইকেট ও ৭৭ বল হাতে রেখে শক্তিশালী ভারতকে পরাজিত করে নিউজিল্যান্ড।
ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) গাপটিল বলেন, ‘আমরা বলব না এবারের বিশ্বকাপ জয়ে আমরা ফেবারিট। তবে এবার আমাদের দলটি খুবই শক্তিশালী। আমরা জানি এটা খুবই কঠিন টুর্নামেন্ট হবে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, সম্ভব সব কিছু করব এবং গতবার হারানো ট্রফিটি এবার জয় করব।’
