রমজানে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটালো লিডো

আপডেট : ১৪ জুলাই ২০১৪, ২২:১৭
রাজধানীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে রমজান উপলক্ষে খাবার বিতরণ করেছে লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনোমিক ডেভলপমেন্ট অর্গানাইজেশন (লিডো)। আন্তর্জাতিক দাতব্য সংস্থা মুসলিম চ্যারিটির সহায়তায় সংস্থাটি প্রায় অর্ধ শতাধিক ছিন্নমূল পরিবারের মাঝে বিভিন্ন ধরনের খাবার বিতরণ করে। ঢাকার রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে অবস্থিত ‘স্কুল আন্ডার দ্য স্কাই’র শিশুদের মাঝে প্রতিবছর এ খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে লিডো’র নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন, মুসলিম চ্যারিটির কান্ট্রি কো-অর্ডিনেটর ফজলুল করিম, মুর্শিদা আক্তার, সমাজকর্মী আবু বকর সিদ্দিকসহ স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি