নাটোরের সিংড়ায় ব্র্যাক স্কুলের ২য় শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। উপজেলার চওড়া আশ্রয়ণে (গুচ্ছগ্রাম) বুধবার সকালে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার শিশুটির মা সোহাগী বেগম বৃহস্পতিবার সকালে বাদী হয়ে সিংড়া থানায় একটি মামলা করেন। মামলা হওয়ার পর পরই আসামি ছইর উদ্দিনকে (৩২) আটক করে সিংড়া থানা পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, স্কুল ছাত্রীর বাবা কাজের জন্য বাইরে থাকার সুযোগে মাঝে মধ্যেই তার মা সোহাগী বেগমকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন ছইর উদ্দিন। ঘটনার দিন বুধবার বেলা ১১টার দিকে ছইর উদ্দিন শিশুটিকে বলে ‘তোমার বাবা আমার মোবাইলে কল করেছে তোমার সঙ্গে কথা বলবে।’ এমনভাবে মিথ্যা প্রলোভন দিয়ে শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে যা। এরপর শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয়। তাকে বিভিন্নভাবে যৌন নিপীড়ন করা হয়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম গণমাধ্যম কর্মীদের জানান, যৌন নিপীড়নের অভিযোগে তার মা সোহাগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধিত) আইন ২০০৩ এর ১০ ধারায় একটি মামলা করেছে। পুলিশ আসামিকে আটক করে আদালতে পাঠিয়েছে।
ইত্তেফাক/জেডএইচ
