রাজধানী ঢাকা এবং বন্দর নগরী চট্টগ্রামে গ্যাসের চাপ বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ গ্যাস কমপ্রেসর স্টেশনের এ ইউনিট এর কার্যক্রম পরীক্ষামূলক ভাবে চালু হয়েছে। গতকাল সোমবার সকালে পরীক্ষামূলক ভাবে ইউনিট-এ এর কার্যক্রম শুরু হয়। এই ইউনিট থেকে প্রতিদিন প্রায় সাড়ে ৭শ’ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হবে।
