গাজায় নিরস্ত্র মানুষ হত্যা বন্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপ কামনা

আপডেট : ১৪ জুলাই ২০১৪, ২২:৫২
খুলনা জেলা জাতীয় পার্টি (জেপি) নেতৃবৃন্দ পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের গাজায় ইসরাইলী বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে নারী-শিশুসহ শত শত নিরস্ত্র মানুষ হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন। নেতৃবৃন্দ অবিলম্বে ইসরাইলের এই বর্বোরচিত হামলা বন্ধ এবং নিরস্ত্র মানুষের জীবন রক্ষায় আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। গতকাল সোমবার সকালে নগরীর ২৯/১, শেরে বাংলা রোডস্থ দলের অস্থায়ী কার্যালয়ে খুলনা জেলা জাতীয় পার্টির (জেপি) নতুন কমিটির প্রথম সভায় এ দাবি জানানো হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম আহমেদ ডাবলু। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেপির ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর জেপির আহ্বায়ক এম এস রশিদা করিম । বক্তৃতা করেন খুলনা জেলা জেপির সদস্য সচিব অধ্যক্ষ ডা. এম এন আলম, অধ্যাপক ডা. আলী আকবর, এস এম নূরুল ইসলাম, শহীদুল ইসলাম, কাজী মাসুদ আহমেদ, অধ্যাপক মোশারেফ হোসেন, মো. মাহমুদ আলী প্রমুখ।