বর্ষাকাল

আপডেট : ১৫ জুলাই ২০১৪, ১৯:৪৬
আবেদীন জনী বর্ষাকালে ব্যাঙ খোকারা ডোবার জলে ডুব পাড়ে ঠ্যাং দুলিয়ে এদিক ওদিক কাটতে সাঁতার খুব পারে। তাক ধিনা ধিন নাচ করে আর ঘ্যাঙর ঘুঙুর গান ধরে টাপুর টুপুর বিষ্টি এবং ব্যাঙের গানে প্রাণ ভরে। কদমগাছে মুচকি হাসে পাপড়ি ভেজা ফুলগুলো দূর আকাশে হাওয়ায় ভাসে বিষ্টি খুকির চুলগুলো।