বৃষ্টি দে

আপডেট : ১৫ জুলাই ২০১৪, ১৯:৪৭
মহসিন আহমেদ পাখনা মেলা খাঁ খাঁ রোদে পুড়ছে আমার দেশটা সবার খুবই তেষ্টা। মেঘের মালিক আমার দেশে একটু খানি দৃষ্টি দে মনে যদি মায়া থাকে মুষল ধারে বৃষ্টি দে। জেলে, চাষা একই সুরে মেঘের গীতে টান দে আকাশ যেন এ গান শোনে একটু হলেও কান্দে। খুপরি ঘরের ও কবুতর আকাশ পানে যাস’না পায়ে ধরে খানিকটা জল সবার জন্য চাস’ না।