ফরিদপুরে লাশের পরিচয় মেলেনি

আপডেট : ১৫ জুলাই ২০১৪, ২১:৩৪
ফরিদপুর প্রতিনিধি ফরিদপুরের পূর্ব গঙ্গাবর্দী কৃষি কলেজ এলাকা থেকে আট মাস আগে উদ্ধার হওয়া মৃত যুবকের পরিচয় মেলেনি । ফরিদপুরের পুলিশ পরিচয়ের অভাবে এই অপমৃত্যুর মামলার নিষ্পত্তি করতে পারছে না। ফরিদপুর কোতয়ালী থানার এসআই বিপুল কুমার দে জানান, গত বছরের ২৯ অক্টোবর ফরিদপুর সদর উপজেলার পূর্ব গঙ্গাবর্দী কৃষি কলেজের বিপরীত পাশে শাহজাহান মোল্যার বাড়ীর সামনে থেকে আনুমানিক ৩১ বছর বয়সের অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়।