বগুড়া প্রতিনিধি
ডাকাতির প্রস্তুতিকালে বগুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার রাত দেড়টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকা থেকে একটি ট্রাকসহ তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু ধারালো ও দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে কাহালু উপজেলার সাণ্ডার সরদারপাড়ার হানিফ সোনার, হুরাসটি খামারপাড়ার রফিকুল ইসলাম, নন্দীগ্রাম উপজেলার নামইট চকপাড়ার তোজাম্মেল হোসেন, রিবপলি দক্ষিণপাড়ার হারুনুর রশিদ, সেলিম, নজরুল ইসলাম, তাজুল ইসলাম, সাদ্দাম হোসেন, শাজাহানপুর উপজেলার সাজাপুর জায়দার পাড়ার আব্দুল জলিল ও সারিয়াকান্দি উপজেলার চর ফাজিলপুর গ্রামের ইলিয়াস হোসেন।
