নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্রাজুয়েট কোর্সের ফল সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস বসুন্ধরায় অনুষ্ঠিত হবে। তবে বিশেষ ব্যবস্থাপনায় আবেদনপত্র শুক্রবার বিকাল ৩:৩০টা পর্যন্ত গ্রহণ করা হবে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে যোগাযোগ করা যাবে। -প্রেস বিজ্ঞপ্তি
